মালদা

জেলা পুলিশের উদ্যোগে গাজোলে রক্তদান শিবির

মালদা জেলা পুলিশের উদ্যোগে ও গাজোল থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গণে আয়োজিত হল এক রক্তদান শিবির। রবিবার সকাল ১০ টা নাগাদ এই শিবিরের সুচনা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন গাজোল থানার ও.সি দিলীপ সেন, মালদা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসুন সাহা, খেলা সাথী সংস্থার সদস্য প্রদীপ লাহা, সহ অন্যান্যরা। এদিন প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানা গেছে। 

        এবিষয়ে খেলার সাথী সংস্থার সদস্য প্রদীপ লাহা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও মালদা জেলা পুলিশের উদ্যোগে গাজোল থানা প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে তিনি জানান 

        এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠান সম্পর্কে মালদা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসুন সাহা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্ত সংকটের সমস্যা সমাধানে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XCyMzowiIXg